...|...|...

খেলা

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৭
Shares
বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত সফরে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলার পর জিম্বাবুয়ে আফগানিস্তানকে নিয়ে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা।

সফরের একমাত্র টেস্টটি শুরু হবে অক্টোবর এবং চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো আমিরাতের মাটিতেই অনুষ্ঠিত হবে।

টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। পাঁচ দিনের এই ম্যাচ শেষ হওয়ার পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে তিন দল। ১৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে জিম্বাবুয়ে।

এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। লিগপর্বের ম্যাচ শেষে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

আমিরাত সফর শেষ করেই অবশ্য বিশ্রামের সুযোগ খুব বেশি পাচ্ছে না বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের।

একনজরে সফরের সূচি

একমাত্র টেস্ট:

১৩ অক্টোবর: আফগানিস্তানবাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ:

১৭ অক্টোবর: বাংলাদেশজিম্বাবুয়ে

১৯ অক্টোবর: আফগানিস্তানজিম্বাবুয়ে

২১ অক্টোবর: আফগানিস্তানবাংলাদেশ

২৩ অক্টোবর: ফাইনাল