...|...|...

জাতীয়

বাংলাদেশে সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের আগ্রহ প্রকাশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৩
Shares
বাংলাদেশে সমরাস্ত্র কারখানা স্থাপনে তুরস্কের আগ্রহ প্রকাশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি যৌথ মালিকানায় দেশে সমরাস্ত্র কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে আঙ্কারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

এছাড়া তুরস্ক সফরের সাইডলাইনে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, উজবেকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

উজবেকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ ও ভিসা ব্যবস্থা চালুর বিষয়েও হয় আলোচনা। চীনের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে চীনা বিনিয়োগ। রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় উঠে আসে।