...|...|...

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, শিগগিরই আসছে প্রতিনিধিদল

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, সকাল ১১:৫৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩২
Shares
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র, শিগগিরই আসছে প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সার্বিক অগ্রগতির প্রশংসার পাশাপাশি নতুন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই দেশটির একটি উচ্চপর্যায়ের বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান মার্কিন এ বিশেষ দূত।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন।

এর আগে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন সার্জিও গর। তিনি উল্লেখ করেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতায় বাস্তব ইতিবাচক ফল অর্জন সম্ভব।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছানোর পর থেকেই ব্যস্ত সময় পার করছেন মার্কিন বিশেষ দূত। সফরের প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি।

ওই বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি জানান, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল বিবেচনায় মার্কিন পররাষ্ট্র দফতর দেশটির ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল- থেকে কমিয়ে লেভেল- নামিয়ে এনেছে, যা বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন ইতিবাচক অগ্রগতি।

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। তিন দিনের সফল সফর শেষ করে আজ দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।