...|...|...

খেলা

বাংলাদেশের অংশগ্রহণে ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০১
Shares
বাংলাদেশের অংশগ্রহণে ফিফা আসিয়ান কাপের ট্রফি উন্মোচন

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাওয়াফিফা আসিয়ান কাপ’-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। ফিফার নতুন এই প্রতিযোগিতায় অতিথি দল হিসেবে অংশ নেবে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটির প্রথম সংস্করণ।

আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সিঙ্গাপুর।

নতুন এই প্রতিযোগিতাটি দুটি বিভাগে ভাগ করা হয়েছে, প্রিমিয়ার ডিভিশন চ্যালেঞ্জার ডিভিশন। দুই বিভাগের জন্যই আলাদা ট্রফি তৈরি করেছে ফিফা। বাংলাদেশ খেলবে মূল আসর অর্থাৎ প্রিমিয়ার ডিভিশনে।

প্রিমিয়ার ডিভিশনে রয়েছে দুটি গ্রুপ। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। অন্যদিকে রানার্সআপ দুটি দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ফলে প্রথম আসরেই শিরোপা জয়ের সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের তিন ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের ম্যাচের সূচি:

২৫ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম মালয়েশিয়া

২৮ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম সিঙ্গাপুর

অক্টোবরবাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ফাইনালে ওঠাই হবে বাংলাদেশের প্রথম লক্ষ্য। এরপর শিরোপা জয়ের সুযোগও থাকবে জামাল ভূঁইয়াদের সামনে।