...|...|...

চাকরি

বাংলাদেশিদের জন্য জর্ডানে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০ টাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৭
Shares
বাংলাদেশিদের জন্য জর্ডানে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০ টাকা

ছবি: সংগৃহীত

বিদেশে কাজে ইচ্ছুকদের জন্য এলো বড় সুখবর। বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে মেশিন অপারেটর (মহিলা) নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩০০। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। আবেদন ফি মাত্র ১০০ টাকা।

পদের নাম: মেশিন অপারেটর (মহিলা)

পদসংখ্যা: ৩০০

যোগ্যতা: বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক মূল বেতন: ১৮৩.৬১ মার্কিন ডলার (প্রায় ২২,৫৮৭ টাকা)।

বয়সসীমা: ২০-৩৫ বছর।

আবেদনের নিয়ম: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ১০০ টাকা।

সরাসরি সাক্ষাৎকারের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮টা।

স্থান: বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬।

নির্দেশনা ও শর্তগুলো

১. দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)।

২. চাকরির চুক্তি তিন বছর (নবায়নযোগ্য)।

৩. নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে।

৪. চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।

৫. চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো ফি প্রদান করতে হয় না। সব ফি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়।

বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।