...|...|...

চাকরি

নিয়োগ দেবে এসকেএফ ফার্মা, এখনই আবেদন করুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩০
Shares
নিয়োগ দেবে এসকেএফ ফার্মা, এখনই আবেদন করুন

ছবি: সংগৃহীত

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম:এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: সফটওয়্যার ডেভেলপমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সিএসই-তে বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: তথ্যপ্রযুক্তি-নির্ভর পরিষেবায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।