...|...|...

চাকরি

চাকরি দেবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৫
Shares
চাকরি দেবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী বেসরকারি বাণিজ্য সংগঠনটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি
বিভাগ: ট্রেড ফ্যাসিলিটেশন 
পদসংখ্যা: ১টি  

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/আন্তর্জাতিক ব্যবসা/ব্যবস্থাপনা/ব্যবসায় প্রশাসন/উন্নয়ন অধ্যয়ন/সামাজিক বিজ্ঞান বা অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগের চমৎকার দক্ষতা। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দক্ষতা। সমসাময়িক স্থানীয় ও বৈশ্বিক বাণিজ্য, ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়াবলি সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ডিসিসিআই-এর বেতন কাঠামো অনুযায়ী
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।