বগুড়া সদর উপজেলার শহরদিঘী এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কৈচড় গফুর রোড সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাবেয়া গত কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে তিনি রেললাইনে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


