রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে পড়ে ফের আলোচনায় ঢালিউড অভিনেত্রী পরীমনি। অভিযোগ উঠেছে, স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে মধ্যমা প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে পরীমনিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মধ্যমা প্রদর্শন করেন অভিনেত্রী। পরে তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।


