...|...|...

ঢাকা

ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারকারীরাই তা পাওয়ার আগ্রহ নিয়ে বসে আছে: এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, রাত ৯:৫৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:২৫
Shares
ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারকারীরাই তা পাওয়ার আগ্রহ নিয়ে বসে আছে: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: টাইমস টুডে

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিতর্ক করেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালিয়েছেন সেই সকল দলও এখন ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ডাসার উপজেলার পূর্ব খান্দুলী এলাকার সংসদ সদস্যর বাসভবন হলরুমে সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে গরীব অসহায় মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খোকন তালুকদার আরো বলেন, আমরা বলতে চাই শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করবেন না, সত্যের সাথে থাকবেন, যেটা ভালো সেটাকে ভালো বলবেন, আর যেটা খারাপ সেটাকে নিয়ে সমালোচনা অবশ্যই করবেন, যেটা আমরা শুনতে বাধ্য। এজন্য যেই দল করি, যেভাবেই থাকি, সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সবার কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম,ডসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।