...|...|...

সারাদেশ

ফেনীতে হারানো ৫০ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল পুলিশ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ২:১৫
Shares
ফেনীতে হারানো ৫০ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল পুলিশ

উদ্ধার করা মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করছে ফেনী পুলিশ। ছবি: নিজস্ব

ফেনীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের সাইবার সেল ইউনিট ফোনগুলো উদ্ধার করে। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন মালিকরা।

রবিবার (১১ অক্টোবর) ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে ফেনী জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। এসব জিডির তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের সাইবার সেল ইউনিট আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারানো ফোন শনাক্ত ও উদ্ধারে কাজ করে। এরই ধারাবাহিকতায় ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মালিকরা। ফোন উদ্ধারে সহযোগিতা ও তা ফিরিয়ে দেওয়ায় পুলিশ সুপারসহ ফেনী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।

হারানো মোবাইল ফোন উদ্ধারে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার করা ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।