...|...|...

বিশ্ব

ফিলিস্তিন-ইরান সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ চান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৭
Shares
ফিলিস্তিন-ইরান সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ চান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিরোধিতা অব্যাহত রাখার পাশাপাশি ফিলিস্তিনের ভবিষ্যৎ রাজনীতিতে হামাসের কোনো ধরনের ভূমিকা প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এই স্পষ্ট অবস্থান তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, আমরা পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনসহ শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাব। একই সাথে তিনি যোগ করেন যে ক্যানবেরা ফিলিস্তিনের ভবিষ্যতে সন্ত্রাসবাদী সংগঠন হামাসের যেকোনো ভূমিকা অস্বীকার করা অব্যাহত রাখবে।

ভাষণের অন্য অংশে ইরানের প্রসঙ্গ টেনে আলবানিজ বলেন, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে এক গুরুতর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও ধ্বংসাত্মক আঘাত হেনেছে।

অস্ট্রেলিয়া অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সামুদ্রিক নৌচলাচল ও বাণিজ্য স্বাধীনতা পুনরুদ্ধারের জোরালো দাবি জানাচ্ছে বলে জানান তিনি। এছাড়া তিনি ইরানকে পুরো অঞ্চলে তাদের নির্বিচার হামলা বন্ধ করার এবং পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো প্রচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানান।