ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের বিধ্বংসী সেঞ্চুরি ও মাইকেল ব্রেসওয়েলের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান করেছে স্বাগতিকরা। অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচে ১২.৯৫ রান রেটে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড।
শুক্রবার (৩০ অক্টোবর) অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হয় চতুর্থ টি-টোয়েন্টি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড মাত্র ৪৯ বলে ৬টি চার ও ১০টি ছক্কায় ১০৭ রান করেন গ্লেন ফিলিপসের। অন্যদিকে, মাত্র ২৫ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ব্রেসওয়েল।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ১৭ বলে ৩১ রান করেন। ড্যারিল মিচেল ৯ বলে ২৪ রান করে দলের রানের গতি বাড়ান। তবে টিম সেইফার্ট ৫ বলে ৩ রান করে ফিরলে শুরুতে একটি উইকেট হারায় স্বাগতিকরা।
মাঝের ওভারে ফিলিপস ও ব্রেসওয়েলের ব্যাটে রানের গতি আরও বাড়ে। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় নিউজিল্যান্ড। বেভন জ্যাকবস ৭ বলে ৭ রান করেন। অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে ৬ বলে ৫ রান। শেষ দিকে নাথান স্মিথ ৩ বলে ৬ ও অ্যাডাম মিলনে ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল মায়াঙ্ক যাদব। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আর্শদীপ সিং ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। প্রিন্স যাদব ৪ ওভারে ৪৯ রান দিয়ে নেন ১ উইকেট। নীতিশ কুমার রেড্ডি ৪ ওভারে ৬৪ রান দিয়ে ১ উইকেট পান। অক্ষর প্যাটেল ৩ ওভারে ৪৩ রান দিয়ে নেন ১ উইকেট। নামান ধীর ১ ওভারে দেন ১৬ রান।
নিউজিল্যান্ডের ইনিংসে অতিরিক্ত থেকে এসেছে ১০ রান। ভারতের সামনে এখন জয়ের জন্য লক্ষ্য ২৬০ রান।


