...|...|...

চাকরি

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৪
Shares
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট
বিভাগ: আইসিসিডি
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিং/বিজনেস বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি 
অন্যান্য যোগ্যতা: বিভিন্ন ডেটাসেট বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় আইটি (IT) দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬