...|...|...

বিশ্ব

প্রতিনিধি পরিষদে ট্রাম্প বিরোধীরা ১৪৪ টিতে জয়ী, রিপাবলিকানরা পেল ৯৫ আসন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪২
Shares
প্রতিনিধি পরিষদে ট্রাম্প বিরোধীরা ১৪৪ টিতে জয়ী, রিপাবলিকানরা পেল ৯৫ আসন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্রেটিক পার্টির মধ্যে চলছে আসন জয়ের প্রতিদ্বন্দ্বিতা। সর্বশেষ ফলাফলে প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছেন ট্রাম্পবিরোধী ডেমোক্র্যাটরা। সিনেটেও দলটি রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ১৪১টি আসনে জয় পেয়েছেন। বিপরীতে রিপাবলিকানরা পেয়েছেন ৯৩টি আসন। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।

অন্যদিকে, সিনেটে ডেমোক্র্যাটরা ৫০টি আসনে জয় পেয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ৩৯টি আসন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৫১টি আসন।