...|...|...

লাইফস্টাইল

প্রতিদিন ভাতের সাথে লবণ খাচ্ছেন? অজান্তে‌ই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৩
Shares
প্রতিদিন ভাতের সাথে লবণ খাচ্ছেন? অজান্তে‌ই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছবি: সংগৃহীত

বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় ভাত অন্যতম প্রধান খাবার। ভাতের সাথে মাছ, ডাল, ভর্তা কিংবা সবজির পাশাপাশি অনেকেই বাড়তি কাঁচা লবণ খেতে পছন্দ করেন। কারও কাছে এটি খাবারের স্বাদ বাড়ানোর অভ্যাস, আবার কেউ খাবারে লবণ কম মনে হলেই আলাদা করে লবণ যোগ করেন। তবে এই অভ্যাস নিয়মিত হলে তা শরীরের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

লবণে থাকা সোডিয়াম শরীরের জন্য প্রয়োজনীয় হলেও অতিরিক্ত সোডিয়াম গ্রহণ রক্তচাপ বাড়াতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে হৃদ্‌রোগ, স্ট্রোক ও কিডনির সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। তাই ভাতের সাথে বাড়তি লবণ খাওয়ার আগে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানা জরুরি।

উচ্চ রক্তচাপ 

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা লবণ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত লবণ খাওয়ার ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। এর কারণ হল, সোডিয়াম-জাতীয় খাবার রক্তের চাপ বাড়ায়। ফলে ধনীর মধ্যে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হয়। সেইসথে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকি। যাদের উচ্চ রক্তচাপ নেই তারাও অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন।

কিডনির কার্যকারিতা নষ্ট করে

কিডনি শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল বের করে শরীরকে সুস্থ রাখে। কাঁচা লবণ খাওয়ার ফলে কিডনিকে অতিরিক্ত সোডিয়াম ফিল্টার করতে হয়, যা কিডনির কার্যক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। দীর্ঘদিন অতিরিক্ত লবণ খেলে কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে এবং কিডনি ফেইলিওর বা কিডনি স্টোনের ঝুঁকি বাড়ে।

পানির পিপাসা

অতিরিক্ত লবণ-জাতীয় খাবার খাওয়া মুখ শুষ্ক করে ফেলে। তাই তেষ্টা বৃদ্ধি পায়। এর কারণ হল, দেহ সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে পানির ঘাটতি অনুভব করে। শুধু নোনতা খাবার খাওয়াই না বরং লবণ ও গরম পানি দিয়ে ‘গারগল’ করা হলেও কয়েক মিনিট পরে মুখে শুষ্ক অনুভব হয়।

হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি

কাঁচা লবণ খাওয়ার ফলে হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। উচ্চ রক্তচাপের পাশাপাশি অতিরিক্ত লবণ ধমনীর স্থিতিস্থাপকতা হ্রাস করতে পারে, যা রক্ত প্রবাহে সমস্যা সৃষ্টি করে। এর ফলে হৃদযন্ত্রের রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

হাড়ের ক্ষতি

অতিরিক্ত লবণ গ্রহণ শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। শরীরে ক্যালসিয়ামের অভাব হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়, যা অস্টিওপোরোসিস বা হাড় দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটি গুরুতর সমস্যা হতে পারে। হাড়ের ক্ষতি দীর্ঘমেয়াদে শারীরিক শক্তি কমিয়ে দেয় এবং হাড় ভাঙার ঝুঁকি বাড়ায়।

 খাদ্য হিসাবে আমরা যে লবণ খেয়ে থাকি সেটি হলো মূলত সোডিয়াম ক্লোরাইড। এই লবণের মধ্যে থাকে ৪০ শতাংশ সোডিয়াম এবং বাকি ৬০ শতাংশ থাকে ক্লোরাইড। কাঁচা লবণ খাওয়া নিয়ে বেশ কিছু তথ্যও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অতিরিক্ত লবণ খাওয়ার রয়েছে ক্ষতিকর কিছু প্রভাব। এর ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় সব মানুষই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সোডিয়াম গ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক একজন মানুষ প্রতিনি প্রায় ৪৩১০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করেন। যা কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার তুলনায় প্রায় দ্বিগুণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যেকোনো প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের জন্য দিনে ২০০০ মিলিগ্রাম সোডিয়াম বা ৫ গ্রামের কম লবণ খাওয়া উচিত। শিশুর ক্ষেত্রে এর পরিমাণ হতে হবে আরও কম। হার্ভার্ড ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ বছরের বেশি বয়সী এবং গর্ভবতী নারী প্রতিদিন ১৫০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করতে পারবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতিরিক্ত লবণ খাওয়ার কারণে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় ১৮ লাখ ৯০ হাজার মানুষের। ইউএস-এর স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস- এর দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত লবণ খাওয়ার কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়া ভাতের সাথে বাড়তি লবণ খাওয়ার এই অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তৈরি করতে পারে। এমনকী এটি হাড় থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে। তাই এক্ষেত্রে সচেতন হোন।