...|...|...

স্বাস্থ্য

পারফিউম ব্যবহারের অজানা পার্শ্বপ্রতিক্রিয়া, গবেষণায় নতুন তথ্য

টাইম টুডে ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৪১
Shares
পারফিউম ব্যবহারের অজানা পার্শ্বপ্রতিক্রিয়া, গবেষণায় নতুন তথ্য

ছবি : সংগৃহীত

সাধারণত বাসা-বাড়ির বাইরে দীর্ঘ সময়ের জন্য বের হওয়ার প্রয়োজন হলে কিংবা কোনো বিশেষ কাজে বা বিশেষ কারও সাথে দেখা করতে বের হলে পারফিউম স্প্রে করা হয়। কেউ কেউ স্কুল-কলেজ ও অফিসে যাওয়ার সময় প্রতিদিনই পারফিউম ব্যবহার করেন। স্বাভাবিকভাবেই সবাই সুগন্ধী পছন্দ করেন। শখ থেকে কেউ কেউ ড্রেসিং রুমে টেবিলের ওপর সারি সারি করে সাজিয়ে রাখেন পারফিউমের বোতল।


এমন মানুষও আছেন, যারা সপ্তাহের সাতদিন সাত ধরনের পারফিউম ব্যবহার করেন। সবই করেন পছন্দ আর ভালো লাগা থেকে। পারফিউম ব্যবহার করলে চারপাশে মিষ্টি সুবাস থাকে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছেপ্রতিদিন পারফিউম ব্যবহার করা ভালো না ক্ষতি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পারফিউমের সুবাস থেকে ফুসফুস, ত্বক ও চোখের নানা সমস্যা দেখা দেয়। এ সব বোতলের আড়ালে লুকিয়ে থাকা কেমিক্যাল মারাত্মক প্রভাব ফেলে।

ত্বকে অ্যালার্জি ও চুলকানি : অনেকেরই সেন্সেটিভ স্কিন, পারফিউমে থাকা প্রিজারভেটিভ বা সুগন্ধি কেমিক্যাল ত্বককে কালচে ভাব, তীব্র চুলকানি বা ফুসকুড়ি তৈরি করতে পারে। এমনকি কারও কারও ত্বকে পোড়া পোড়া দাগের মতো হয়। কখনো যদি একবার পারফিউম স্প্রে করার পর ত্বকে জ্বালাপোড়া দেখা দেয়, তাহলে সেটি ব্যবহার বন্ধ করুন।

মাইগ্রেনের সমস্যা : পারফিউমের অতিরিক্ত তীব্র গন্ধ মাইগ্রেন রোগীর জন্য ভয়ানক হতে পারে। বন্ধ বাসা-বাড়ি বা জনবহুল জায়গায় তীব্র গন্ধ মারাত্মক অস্বস্তিও তৈরি করতে পারে।

ফুসফুস ও শ্বাসকষ্টের ঝুঁকি : অ্যালার্জিজনিত সমস্যা থাকলে কড়া পারফিউমের গন্ধ কাশি ও শ্বাসকষ্টের কারণ হতে পারে। এ জন্য তীব্র পারফিউম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।

নাক-চোখে জ্বালাপোড়া : কখনো মুখের কাছে পারফিউম স্প্রে করতে হয় না। কেননা, এতে চোখে যাওয়ার সম্ভাবনা থাকে। চোখে গেলে জ্বালাপোড়া, পানি পড়ার মতো সমস্যা হতে পারে।

নিরাপদভাবে পারফিউম ব্যবহারের উপায় : পারফিউম কখনো পুরো বোতল শেষ করার উদ্দেশ্য নিয়ে স্প্রে করবেন না। কখনো সরাসরি ত্বকে স্প্রে করবেন না, জামা-কাপড়ের ওপর স্প্রে করা বেশ নিরাপদ। কাটাছেঁড়া বা সংবেদনশীল ত্বকে পারফিউম স্প্রে থেকে বিরত থাকতে হবে। ছোট বাচ্চাদের থেকেও পারফিউম দূরত্বে রাখতে হবে। এছাড়া যদি কোনো নতুন পারফিউম ব্যবহার করেন, তাহলে প্রথমে একবার নিয়ে এর রেসপন্স যাচাই করুন। ব্যবহারের পর শরীর বা ত্বকে কোনো অস্বস্তি দেখা দিলে সেটি ব্যবহার না করাই উত্তম। ক্রয়ের আগে তৈরির উপাদান এবং উৎপাদন ও মেয়াদের তারিখ দেখাও গুরুত্বপূর্ণ।