...|...|...

বিশ্ব

পশ্চিম তীরে লকডাউনের ঘোষণা নেতানিয়াহুর, সফর বাতিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪০
Shares
পশ্চিম তীরে লকডাউনের ঘোষণা নেতানিয়াহুর, সফর বাতিল

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের হব্রন শহরে অবিলম্বে ‘লকডাউন বা বন্ধ ঘোষণা’ এবং পুরো পশ্চিম তীরে সম্পূর্ণ লকডাউন চালুর জন্য সামরিক ও নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শিন বেতের প্রধান এবং সেন্ট্রাল কমান্ডের কম্যান্ডারসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে এক উচ্চপর্যায়ের পরিস্থিতি মূল্যায়ন বৈঠকের পর এই নির্দেশ দেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানিয়েছেন যে, তিনি আজ থেকেই অধিকৃত পশ্চিম তীরে একটি ‘পূর্ণ লকডাউন’ বা কঠোর অবরোধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।

হব্রন শহরের উত্তরাঞ্চলে ভোরে সংঘটিত একটি বন্দুক হামলার পর পরই এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। ওই হামলায় দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এতে ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হব্রনে এই হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজকের জন্য নির্ধারিত লিকুদ পার্টির সব রাজনৈতিক অনুষ্ঠান ও কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন।