ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা চেষ্টা হয়েছে। জেরুজালেমের জনপ্রিয় নৈশ বিনোদনকেন্দ্র মাহানের ইয়েহুদা বাজারে তার কাচের বোতল নিক্ষেপ করেন এক ব্যক্তি।
শুক্রবার (২৩ অক্টোবর) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে বাজারটিতে গিয়েছিলেন নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছোড়া হয়।
ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। কে বোতলটি ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করতে দেখা যায় তাদের।

