...|...|...

জাতীয়

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩০
Shares
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ সংস্থাগুলোকে বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার ( সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দেন।

পর্যালোচনা সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো এবং বায়ু, পানি, মাটি শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সড়ক পরিবহন সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন বিষয়ক) . সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।