...|...|...

সারাদেশ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩২
Shares
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুনবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি, গণতান্তিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ময়মনসিংহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।