...|...|...

সারাদেশ

পটুয়াখালীতে আ.লীগ নেতা সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেফতার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:১৩
Shares
পটুয়াখালীতে আ.লীগ নেতা সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেফতার

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবিরুজ্জামান কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলসংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশি তৎপরতার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কবিরুজ্জামানের বিরুদ্ধে এলাকায় মিছিল করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।