যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অগ্রগতি অর্জন করতে হলে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিতে হবে। অন্যথায় আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের কাছে বারবার এবং স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য প্রলোভন ও শাস্তির কৌশল কাজে আসবে না। তেহরানের সাতটি শর্তে সম্মতি দেওয়া হলেই কেবল আলোচনায় অগ্রগতি অর্জন সম্ভব।
যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা।
ইরানের এসব শর্ত নিয়ে ওয়াশিংটনের অবস্থান এবং আলোচনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


