...|...|...

চাকরি

নিয়োগ দেবে ইবনে সিনা, ইনক্রিমেন্টসহ পাবেন নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
নিয়োগ দেবে ইবনে সিনা, ইনক্রিমেন্টসহ পাবেন নানা সুবিধা

ছবি: সংগৃহীত

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ 
বিভাগ: আইসিটি
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/আইটি/গণিত/পদার্থবিজ্ঞান/রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি।  
অন্যান্য যোগ্যতা: যেকোনো কারখানা বা করপোরেট শিল্প/প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। তবে ফার্মাসিউটিক্যাল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর 

কর্মস্থল: গাজীপুর
বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।