অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইনার-ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ডিজাইনার-ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: চামড়াজাত পণ্য/ জুতো/ ট্যানারি শিল্পে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: পারিশ্রমিক শিল্প-মান অনুযায়ী নির্ধারিত এবং আলোচনার সাপেক্ষে পরিবর্তনযোগ্য।
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তিকালীন সুরক্ষাসহ), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স (Apex) পণ্য ক্রয়ের ক্ষেত্রে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


