...|...|...

বিশ্ব

নির্বাচনে হেরে যাওয়ার কারণ জানালেন ভ্যান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ১০:২১
Shares
নির্বাচনে হেরে যাওয়ার কারণ জানালেন ভ্যান্স

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় ও বড় ধরনের পরাজয়ের জন্য দেশটির সাথে ইরানের চলমান যুদ্ধকেই প্রধানত দায়ী করেছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। 

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক্স-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ভ্যান্স লেখেন, আমরা হেরে যাওয়ার একমাত্র কারণ হলো এই যুদ্ধ। খোদ প্রেসিডেন্ট নিজেও গত রাতে বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও যুক্তি দিয়ে বলেন, যদি কেউ এই মর্মে যুক্তি দেখাতে চান যে এই যুদ্ধ করা সার্থক ছিল, কিংবা আগামী ৬ বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটা যৌক্তিক ছিল—তবে আপনারা তা করতে পারেন।

ভ্যান্স তার বিশ্লেষণে আরও উল্লেখ করেন, এবারের এই বিপর্যয়ের মূল সমস্যা হলো—২০২৪ সালের নির্বাচনে যারা ট্রাম্প ও ভ্যান্সকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, তাদের অনেকেই ২০২৬ সালের এই মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে নিজেদের রায় দিয়েছেন।