...|...|...

জাতীয়

নিরাপদ খাদ্য নিশ্চিতে আসছে কঠোর আইন: মৎস্য প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৮
Shares
নিরাপদ খাদ্য নিশ্চিতে আসছে কঠোর আইন: মৎস্য প্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শিগগিরই কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল আয়োজিত এ সভায় পোল্ট্রি খাতের সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, হাঁস-মুরগি পালনের মাধ্যমে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করে তুলতে উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি, দেশের প্রতিটি পোল্ট্রি খামারকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রফতানি করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডিম রফতানি বাড়াতে উৎপাদন বৃদ্ধি ও পোল্ট্রি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। এ খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।