...|...|...

জাতীয়

সৌদিতে নিহত দুই বাংলাদেশির লাশ দ্রুত ফেরাতে সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৭
Shares
সৌদিতে নিহত দুই বাংলাদেশির লাশ দ্রুত ফেরাতে সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিমন্ত্রী সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং প্রাণহানির ঘটনায় শোক জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শামা ওবায়েদ সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। এ ছাড়া হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসা ও যত্ন নেওয়ায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।