...|...|...

খেলা

নিজেদের সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১০:২৭
Shares
নিজেদের সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত সপ্তাহের ক্লাসিকোর ম্যাচে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে আলাভেসের বিপক্ষে আসন্ন লা লিগা ম্যাচে নিজেদের ফ্যান গ্রুপ ‘গোল ১৯৫৭’-কে নিষিদ্ধ করেছে বার্সেলোনা। একই সাথে ন্যু ক্যাম্প স্টেডিয়ামের গ্যালারির ‘দ্য গ্রাদা দি’আনিমাসিও’ অংশটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমর্থকদের এই অনভিপ্রেত আচরণের ফলে আর্থিক জরিমানা, স্টেডিয়াম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি ছাড়াও কাতালান ক্লাবটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। রবিবারের (২৫ অক্টোবর) ওই ম্যাচে রিয়ালের কাছে হারের পর সমর্থকদের বিরুদ্ধে মোট ১০টি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করেছিল লা লিগা।

এর মধ্যে সফরকারী দলের জয়সূচক গোলের পর রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গাকে এক ভক্তের পতাকা দিয়ে আঘাত করার ঘটনাও ছিল। এ ছাড়া রিয়ালের কোচ হোসে মরিনিও ও লেফটব্যাক মার্ক কুকুরেল্লার দিকে অপমানজনক হাতছানি ও আচরণের অভিযোগ তোলেন।

বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, খেলার মূল্যবোধের পরিপন্থী আচরণের কারণে ক্লাব এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে সমস্যা সমাধানে ‘গোল ১৯৫৭’-এর প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন ক্লাব কর্তারা, যাতে আগামী ৩ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হোম ম্যাচে তারা পুনরায় মাঠে ফেরার সুযোগ পেতে পারে।