...|...|...

বিশ্ব

নানা পাটেকরের প্রয়াণে যা বললেন মোদি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৪
Shares
নানা পাটেকরের প্রয়াণে যা বললেন মোদি

ছবি: সংগৃহীত

হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে বহুমুখী প্রতিভার অধিকারী প্রবীণ অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৫ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি নানা পাটেকরের বহুমুখী অভিনয় প্রতিভা, সৃজনশীলতা এবং চিরস্মরণীয় চরিত্রগুলোর কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে তার স্পষ্টবাদী স্বভাবেরও প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি শোকবার্তায় বলেন, শ্রী নানা পাটেকরের মতো তীব্রতা, ব্যক্তিত্ব ও স্পষ্ট উপস্থিতি খুব কম অভিনেতার মধ্যেই ছিল। তিনি প্রতিটি চরিত্রে অসাধারণ বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতা ফুটিয়ে তুলেছিলেন এবং আমাদের এমন সব চরিত্র উপহার দিয়েছেন যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মনে রাখা হবে। তার সাহসিকতা ও স্পষ্ট বক্তব্যের জন্যও তিনি প্রশংসিত ছিলেন, নিজের বিশ্বাস প্রকাশ করতে তিনি কখনও কুণ্ঠাবোধ করতেন না।

হিন্দি ও মারাঠি সিনেমাতে নানা পাটেকরের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এই অভিনেতার প্রয়াণে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি মরহুমের পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, ওম শান্তি।

নানা পাটেকরের প্রয়াণের পেছনের ঘটনা

গোয়ার ডোনা পাউলায় নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। দ্রুত তাকে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন।

হৃদস্পন্দন বা শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে যে জরুরি চিকিৎসা পদ্ধতি বা সিপিআর প্রয়োগ করা হয়, তা তার ওপরও করা হয়েছিল।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকর জানান, টানা ৪৫ মিনিট ধরে সিপিয়ার দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মেডিকো-আইনি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

এদিকে, প্রবীণ এই অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও। নানা পাটেকারকে কেবল ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতাই নন, বরং নিজের একজন ঘনিষ্ট বন্ধু এবং প্রতিশ্রুতিশীল সমাজকর্মী হিসেবে স্মরণ করেন তিনি, যিনি গোয়ার সাথে এক গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রমোদ সাওয়ান্ত বলেন, শোকের এই মুহূর্তে আমি তার পরিবারের পাশে আছি। নানা পাটেকরের সাথে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, অভিনেতা যখনই গোয়াতে আসতেন, ব্যক্তিগতভাবে তাকে ফোন করতেন। তিনি একজন ভালো বন্ধু ছিলেন। যখনই তিনি গোয়ায় আসতেন, আমাকে নিজে ফোন করতেন, বলেন মুখ্যমন্ত্রী।