...|...|...

খেলা

নাকভি ট্রফি দিলেই অনুষ্ঠান বয়কট, এসিসিকে আগেই জানিয়েছিল ভারত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৮
Shares
নাকভি ট্রফি দিলেই অনুষ্ঠান বয়কট, এসিসিকে আগেই জানিয়েছিল ভারত

ছবি: সংগৃহীত

মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে হবে এমন পরিস্থিতি তৈরি হলে এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবে না ভারতীয় নারী ক্রিকেট দল। সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) ফাইনালের আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফলে দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবার এশিয়া কাপ জিতলেও নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি হারমানপ্রীত কৌরের দল।

রবিবার ফাইনালের পর ঘটনা নিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, ‘আমরা এসিসির সাথে যোগাযোগ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে এসিসি চেয়ারম্যানকে জানিয়েছি, পুরুষ ক্রিকেট দলের ক্ষেত্রে যেটা করা হয়েছিল, একইভাবে ট্রফি দেওয়া হলে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেব না। তারা নিজেদের অবস্থান থেকে সরেনি, তাই আমাদের সামনে কোনো বিকল্প ছিল না।

ইন্ডিয়ান এক্সপ্রেসকেও একই বিষয়ে সাইকিয়া বলেন, ‘সবদিক বিবেচনায় আমরা সচেতন সিদ্ধান্ত নিয়েছি এবং পরিস্থিতি বিবেচনায় ভারতীয় দল ট্রফি বিতরণ অনুষ্ঠানে অংশ নেবে না সে কথা আমরা আগেই এসিসিকে জানিয়ে দিয়েছিলাম।

ফাইনালের আগের দিনই বিসিসিআই এসিসিকে জানায়, নাকভি পদক ট্রফি তুলে দিলে ভারতীয় দল অনুষ্ঠানে থাকবে না। ভারতের প্রস্তাব ছিল, চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন এসিসির সহ-সভাপতি।

এর আগে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ছেলেদের এশিয়া কাপেও একই ঘটনা ঘটে। শিরোপা জেতার পর নাকভির কাছ থেকে ট্রফি নিতে মঞ্চে ওঠেননি সূর্যকুমার যাদবরা।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। গত বছর পেহেলগামে হামলার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়। ভারত ওই হামলার পর সামরিক সংঘাতে নাকভির ভূমিকা নিয়ে অভিযোগ করে আসছে। প্রসঙ্গে সাইকিয়া বলেন, ‘(পুরস্কার বিতরণী) অনুষ্ঠানে অংশ না নিয়ে আমরা পেহেলগামে হামলার শিকার মানুষদের প্রতি সম্মান জানিয়েছি।

সাইকিয়া আরও জানান, পুরুষ নারী দুই এশিয়া কাপের ট্রফিই শিগগির ভারতে নেওয়া হবে। তার ভাষায়, ‘আমরা নিশ্চিত করতে পারি যে দ্রুতই শুধু নারী এশিয়া কাপের ট্রফিই নয়, পুরুষ এশিয়া কাপের ট্রফিও পাব।

নাকভি প্রচলিত রীতি মানছেন না বলেও অভিযোগ করেন বিসিসিআই সেক্রেটারি। তিনি বলেন, ‘বর্তমান আইসিসি সভাপতি যখন এসিসিতে ছিলেন, তখন বিজয়ী দলের কর্মকর্তার ট্রফি তুলে দেওয়ার প্রথাই ছিল স্বাভাবিক নিয়ম। কিন্তু গত বছর থেকে তারা এই ঐতিহ্য মানছে না।’

বিসিসিআইয়ের বিকল্প প্রস্তাবের বিষয়ে সাইকিয়া বলেন, ‘আমরা এই অনুরোধও করেছিলাম যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সহ-সভাপতিকে দিয়ে করানো যেতে পারে। আমাদের অবস্থান খুব পরিষ্কার (এসিসি) চেয়ারম্যান এমন এক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যে দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই বিশেষ করে পেহেলগাম ঘটনার পর। তাই আমরা তার হাত থেকে কোনো ট্রফি নেব না।

তিনি আরও বলেন, ‘এসিসির সহ-সভাপতি খালিদ সাহেব যদি পুরস্কার বিতরণ করতেন, তবে আমরা অনুষ্ঠানে অংশ নিতাম আমরা পরামর্শও দিয়েছি। কিন্তু আমাদের পরামর্শ মানা হয়নি, তাই আমাদের সামনে অন্য কোনো পথও ছিল না।