...|...|...

চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৯
Shares
নাইক্ষ্যংছড়িতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

নাইক্ষ্যংছড়ি থানা, বান্দরবান। ছবি: টাইমস টুডে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ছৈয়দ আহমদকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্ত্রী মারা যাওয়ার খবর দেন ছৈয়দ আহমদ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়েশা বেগমের লাশ উদ্ধার করে।

নিহত আয়েশা বেগম উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকার বাসিন্দা এবং ছৈয়দ আহমদের স্ত্রী।

স্থানীয়দের দাবি, লাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। স্থানীয়ভাবে পরকীয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও আলোচনা রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।