...|...|...

অর্থনীতি

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ১০:৩২
Shares
নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে গত ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনে এসেছে ২৩১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ পরিসংখ্যান জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪৭ মিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৩৪৪ মিলিয়ন ডলার, যা ১২ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের সমান। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০ হাজার ৮৬৫ মিলিয়ন বা ১০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাস সাত দিনে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এ প্রবাহ বৃদ্ধি পেলে দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।