...|...|...

প্রবাস

দেশে পৌঁছেছে ইরান যুদ্ধে নিহত আমিরাতপ্রবাসী শাহ আলমের মরদেহ

দেশে পৌঁছেছে ইরান যুদ্ধে নিহত আমিরাতপ্রবাসী শাহ আলমের মরদেহ

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:৪০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, রাত ৮:৪৭
Shares
দেশে পৌঁছেছে ইরান যুদ্ধে নিহত আমিরাতপ্রবাসী শাহ আলমের মরদেহ

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাত নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসেছে।

বৃহস্প‌তিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।

বাংলাদেশ দূতাবাস, আবুধাবি নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।