...|...|...

অর্থনীতি

দেশের বাজারে বাড়ল সিগারেটের দাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:০৭ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৬
Shares
দেশের বাজারে বাড়ল সিগারেটের দাম

ফাইল ছবি

দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের খুচরা দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকা ৬২ টাকা ও তদূর্ধ্বের পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এ জন্য সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার সংক্রান্ত বিধিমালার দুটি প্রজ্ঞাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমানো এবং এ খাত থেকে রাজস্ব ঘাটতি হ্রাস করাই এ মূল্য পুনর্নির্ধারণের অন্যতম উদ্দেশ্য। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।