ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) আটক তিন শীর্ষ নেতাকে আজ রবিবার সকালে দিল্লির একটি পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হচ্ছে।
রবিবার (১১ অক্টোবর) দলটির আইনি প্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।
এনডিটিভির তথ্যমতে, সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক আটকাদেশের অধীনে হেফাজতে রেখেছে দিল্লি পুলিশ।
আজ রবিবার সকালকে দিল্লির দিল্লি কেন্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে এই আটক নেতাদের হাজির করা হবে বলে জানিয়েছেন সিজিপির আইনি প্রধান রত্না সিং।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং লিখেছেন, আজ সকালে এক দিল্লি পুলিশ কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছেন। সিজিপির আইনি প্রধান হিসেবে, আমাদের প্রতিনিধিত্বকারী অন্যান্য আইনজীবীদের সাথে আমিও পুলিশ স্টেশনে উপস্থিত থাকব।
উল্লেখ্য, এর আগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ধরপাকড় চালায় পুলিশ। আটক হন বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিক্ষোভকারীরা।


