...|...|...

প্রবাস

রাশিয়ায় নিহতের আগে সাগরের ভিডিওবার্তা

তোমাকে অনেক মিস করি মা, যদি আর না ফিরি তবে গায়েবি জানাজা দিও

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ৩:১৯
Shares
তোমাকে অনেক মিস করি মা, যদি আর না ফিরি তবে গায়েবি জানাজা দিও

রাশিয়ায় নিহতের আগে সাগরের ভিডিওবার্তা। ছবি: টাইমস টুডে কোলাজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার সাগর। যুদ্ধের ভয়াবহতার মধ্যে মৃত্যুর আগে নিজের মাকে একটি ভিডিওবার্তা পাঠিয়েছিলেন তিনি, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সেই ভিডিওতে তাকে অত্যন্ত আবেগপ্রবণ অবস্থায় যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতির কথা বলতে শোনা যায়।

সম্প্রতি মায়ের উদ্দেশে পাঠানো সেই ভিডিওবার্তায় সাগর বলেন, মা, তোমাকে অনেক মিস করি মা। তোমার ছবিটা দেখলে আমার কান্না আসে মা। তুমি খালি দোয়া করো মা আমার লাইগা।

তিনি আরও বলেন, মা, এক বছর সময়, দুই মাস তিন মাস গেছে মা। যদি আমি না আসি, তাইলে গায়েবি জানাজা দিয়া দিও মা। আর যদি আল্লাহ ফিরাইয়া আনে, তাইলে তো তোমার কোলে যাইয়া ফিরমু মা। আলহামদুলিল্লাহ মা, দোয়া করো আমার লাইগা, সবাই দেইখা খেয়াল রাইখো মা।

যুদ্ধক্ষেত্রের অসহায়ত্বের কথা তুলে ধরে সাগর ভিডিওতে বলেন, এখানে ইন্টারনেট নাই, মানুষের বুক-পিঠ নাই মা, এখানে কোনো মায়া-দয়া নাই। কারও কোনো দোষ নাই মা। নিজেই আইছি মা, কারও কোনো দোষ দিও না। কেউরে ফোন-টোন দিও না।

কান্নাজড়িত কণ্ঠে মাকে সান্ত্বনা দিয়ে তিনি আরও বলেন, প্রতিদিন তোমারে মিস করি মা। তোমার লাইগা আমার কলিজাটা ফাইটা যায় মা। তুমি দোয়া করো আমার লাইগা মা... টেনশন করো না মা।