...|...|...

জাতীয়

তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩
Shares
তরুণদের হাত ধরেই দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানের পর সেনাপ্রধান ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা পরিদর্শন করেন।

বিইউপি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নতুন ভবনগুলো নির্মাণ করা হয়েছে। এসব ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার ক্ষেত্র সম্প্রসারণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিইউপি সিনেট সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।