...|...|...

আইন ও আদালত

সালাহউদ্দিন আহমদকে গুম

হাসিনা-কামাল-জিয়াউল আহসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:১৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬, রাত ২:৫০
Shares
হাসিনা-কামাল-জিয়াউল আহসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেনাকর্তা জিয়াউল আহসানসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।

শনিবার (৮ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।