...|...|...

রাজনীতি

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, রাত ৯:৪৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:৫২
Shares
ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম তদারকির লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে।