...|...|...

শিক্ষা

ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ৮:১৭
Shares
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে ফলাফল পরিবর্তনের কারণে নতুন করে আবেদনের যোগ্যতা অর্জন করা শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সুযোগ দিতে সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে।

এর ফলে আগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা এবং পুনর্নিরীক্ষণের ফলাফলে নতুন করে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন।