...|...|...

জাতীয়

ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৫
Shares
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কয়েকটি মন্দিরেও দেওয়া হয়েছে এ অনুদান।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

এ সময় ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।

পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান উপ-প্রেস সচিব।