...|...|...

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৭
Shares
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একই স্থানে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ষোলঘর ভূইচিত্র এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী মো. আসলাম হোসেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। তিনি ঢাকার শাহবাগ এলাকার বাসিন্দা।

এর কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থলের পরিস্থিতি দেখতে লিটন ট্রাভেলসের চালক গতি কমিয়ে ব্রেক করলে পেছন থেকে আসা আব্দুল্লাহ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে লিটন ট্রাভেলসকে ধাক্কা দেয়। 
এতে লিটন ট্রাভেলসের যাত্রী মো. নজরুল ইসলাম আহত হন। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
আহতকে পাঠানো হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় নিহতের পকেট থেকে পাওয়া ১৮ হাজার টাকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার কারণ ও অজ্ঞাত গাড়িটি শনাক্তে তদন্ত করছে হাইওয়ে পুলিশ।