বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার নানা আয়োজন নিয়ে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ১৪তম ISTARC Science & Technology Festival 2026।
‘বিজ্ঞান সৃষ্টিতে, বিনাশে নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে Ideal Science & Technology Aiming Research Council (ISTARC) আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
উৎসবে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান ও সৃজনশীলতাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনী। এর মধ্যে রয়েছে বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি অনলাইন সাবমিশনভিত্তিক সেগমেন্টে থাকছে ফটোগ্রাফি ও সায়েন্স ফিকশন গল্প লেখা।

উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে দাবা, রুবিকস কিউব ও ‘Search Among Us’-এর মতো আয়োজন। এছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি রয়েছে ওয়াল ম্যাগাজিন ও স্ক্র্যাপবুক প্রদর্শনী।
ইস্টার্কের সাধারণ সম্পাদক জানায়, 'আমরা চাই পুরো দেশের মধ্যে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে। যেমন আমরা ম্যাথ অলিম্পিয়াড, সাইন্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড করেছি যেন সমগ্র বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা অংশ্রগ্রহন করতে পারে এবং নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পায়।'

রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে। তিন দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
ISTARC Science & Technology Festival 2026 এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে Times Today।

