...|...|...

সারাদেশ

ডোপ টেস্টে মাদকের সম্পৃক্ততা মিললে শাস্তি দেওয়া হচ্ছে: এসপি ফারহানা

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:০০
Shares
ডোপ টেস্টে মাদকের সম্পৃক্ততা মিললে শাস্তি দেওয়া হচ্ছে: এসপি ফারহানা

জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন। ছবি: টাইমস টুডে

জামালপুর শহরকে পুরোনো মাদকমুক্ত করতে সন্দেহভাজন মাদকাসক্তদের ধরে ডোপ টেস্ট করার অভিযান শুরু করেছে জেলা পুলিশ। জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন নিজের উদ্যোগে এ কার্যক্রম শুরু করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) শহরের ৪ মাদকাসক্তকে ডোপ টেস্ট করে তাদের শরীরে মাদকের অস্তিত্ব মেলায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসনের সহযোগিতা নেয়া হচ্ছে।

দ্রুত সময়ের মধ্যে মাদক কারবারি এবং মাদকাসক্তমুক্ত শহর গড়তে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন মাদকাসক্ত ধরে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, ডোপ টেস্ট করে মাদকাসক্তদের শাস্তি দেওয়ার বিষয়টি ব্যয়বহুল কার্যক্রম। তবুও শহরকে মাদকমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিভিল সার্জনের সহযোগিতা নিচ্ছি। আমার ব্যক্তিগত অর্থে এ কার্যক্রম এগিয়ে নেয়ার চেষ্টা করছি। জামালপুর শহরকে দ্রুত মাদকমুক্ত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।