...|...|...

সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২২
Shares
ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে মাদারীপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

এ সময় জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও সতর্ক নজর দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৭২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ডেঙ্গুর প্রজননস্থলমুক্ত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

পরিচ্ছন্নতা অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।