...|...|...

ধর্ম

শায়খ আহমাদুল্লাহ

টিয়া পাখি বা গণকের মাধ্যমে ভাগ্য পরীক্ষা ঈমানবিধ্বংসী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, সকাল ১০:৫২ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬, রাত ৩:২০
Shares
টিয়া পাখি বা গণকের মাধ্যমে ভাগ্য পরীক্ষা ঈমানবিধ্বংসী

ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত আলেম ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, টিয়া পাখি বা গণকের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা ঈমানবিধ্বংসী বিষয়। সম্প্রতি মাহফিলের প্রশ্নোত্তরে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।  

শায়খ আহমাদুল্লাহকে ওই ব্যক্তি প্রশ্ন করেন, ‘‘শিশুদের হাতে বা নিজে নিজের কোনো কিছু ভবিষ্যৎ চেক করা, কাগজে ভবিষ্যৎ কর্মের কয়েকটি ফলাফল লিখে তোলা যায়েজ আছে কি না?”

উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, আমাদের দেশে অনেক গণক এই কাজ করে যে, বিভিন্ন খামের ভিতরে কিছু লেখা থাকে। এই খামটি বাচ্চার হাত দিয়ে টেনে তোলে। পাখির ঠোঁট দিয়ে টেনে তোলে। এরপর ঐটাতে যা লেখা আছে ঐটাই আপনার ভাগ্য। আমরা যে কত বোকা! আর কত বোকা যে আমাদেরকে মানুষ বানাবে। খাম সবগুলোর ভিতরে একটা একটা লেখা আছে, আর আমার ভাগ্য ঐখানে লেখা হয়ে গেছে! মনে রাখবেন, ভাগ্যে কার কী লেখা আছে- ঐ খামওয়ালার খামের ভিতর কোথায় থেকে জানলো? বাচ্চাই বা কোথায় থেকে বের করল? লটারির মতো করে একটা বের করল, আর আপনি মনে করলেন এটা আপনার ভাগ্য। এটা ঈমান ধ্বংস হওয়ার মতো বিষয়।

তিনি বলেন, যারা গণকের কাছে যায়, যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার কথা দাবি করে তাদের কাছে যায়,তাদের ইবাদত-বন্দিগী পর্যন্ত কবুল হয় না। তারা যা বলে সেটা যদি বিশ্বাস করে, তাহলে সেটা ঈমানবিধ্বংসী বিষয়। জঘন্য বিষয়। অপরাধের বিষয়। মনে রাখবেন সেসব গণক-টনকের কাছে যাবেন না। 

অনেকেই আছে বিদেশে যাওয়ার চেষ্টা করে, হয় না। বিয়ে করার চেষ্টা করে, হয় না। এবার গণকের কাছে গিয়ে বলে, দেখেন তো ভাগ্যটার কোথাও প্যাঁচ লেগে গেল কি না? যেই বেটা সবার ভাগ্য নিয়ে ব্যবসা করতেছে,সে নিজে কিন্তু ঐখানে বসছে তার ভাগ্য ঠিক করার জন্য। পয়সার জন্য। এগুলোতে যদি ভাগ্য ঠিক হয়ে যেতো,তাহলে সবার আগে তো তার ভাগ্য ঠিক হয়ে যেতো। এ গণক রাস্তার পাশে ভিখারীর মতো বসছে। সে এটা প্রমাণ করছে যে, তার নিজেরই কপাল পুড়ছে। সে নিজেরই ভাগ্য ঠিক করার খোঁজ-খবর রাখে না। আপনারটা কোথায় থেকে রাখবে?, বলেন তিনি।

দেশের শীর্ষ এই আলেম বলেন, অনেক আংটি পাওয়া যায় আমাদের দেশে। বিভিন্ন টিভিতে অ্যাডভ্যার্টাইজ দেয় যে, ওমুক আংটি এটা বিশেষ ক্ষমতা আছে। এটা পরলে আপনার এটা হয়ে যাবে। ঐটা লাভ হবে। ঐটা অর্জন হবে। অষ্টধাতুর আংটি। নরম ধাতুর আংটি। আমি (শায়খ আহমাদুল্লাহ) বলি আংটি পরলে যদি বড়লোক হয়ে যায়। আর সব সমস্যা দূর হয়ে যায়। তাহলে এই গণক এতো আংটি বেঁচে বেড়াচ্ছে, একটু পেট চালানোর জন্য। তার সারা হাত-পায়ে আংটি পরে বসে থাকলেই তো হয়ে যায়। বুঝা গেল এই আংটির কোনো ক্ষমতা নাই। এগুলো বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। আল্লাহ তায়ালা আমাদের বুঝার তৌফিক দান করুন