...|...|...

বিনোদন

টালিউডে কাজ করতে চান কাজল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, বিকেল ৩:৩০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১৩
Shares
টালিউডে কাজ করতে চান কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। নব্বইয়ের দশক থেকে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা আজও সমানভাবে আলোচনায়। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কম-এরবছরের বেস্ট ২০২৬সম্মাননা গ্রহণ করতে গিয়ে বাংলা সিনেমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

গত শুক্রবার (১৭ জুলাই) পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় কাজল। তার কাছে জানতে চাওয়া হয়, বাংলা ছবি দেখেন কিনা। জবাবে একেবারেই অকপট ছিলেন অভিনেত্রী।

তিনি জানান, বাংলা ছবি তিনি দেখেন না। তবে সুযোগ সময় মিললে বাংলা সিনেমায় অভিনয় করতে আগ্রহী বলেও জানান এই বলিউড তারকা।

বাংলাটি ঠিক করে বলতে না পারলেও মনেপ্রাণে খাঁটি বাঙালি তিনি। বাংলার সাথে কাজলের সম্পর্ক পারিবারিকভাবেও গভীর। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন।

মায়ের মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কি নাএমন প্রশ্নের উত্তরে কাজল বলেন, তিনি এখনও সেই চেষ্টাই করে যাচ্ছেন। তার ভাষায়, মা অনেক বড় মাপের অভিনেত্রী। পুরো ক্যারিয়ারজুড়েই তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করেছেন।

আলাপচারিতায় নিজের ব্যক্তিগত অভ্যাস নিয়ে কাজল বলেন, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে একজন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।