...|...|...

ঢাকা

টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৯
Shares
টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, রাতে হানিফ নামে সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।