...|...|...

জাতীয়

জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৮
Shares
জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কাজ করতে চায় দেশটি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকের বিষয়ে মীর শাহে আলম বলেন, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যুক্তরাজ্য কাজ করতে আগ্রহী। একই সাথে জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহের কথাও জানিয়েছে দেশটি।

তিনি জানান, অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও স্বচ্ছ ও সুষ্ঠু করার বিষয়ে আলোচনা হয়েছে। দলীয় প্রতীক না থাকলেও বিএনপি দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

পরে সাংবাদিকদের সারাহ কুক বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্য কীভাবে একসাথে কাজ করতে পারে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।